Posts

Showing posts from July, 2020

Middleclass love

            মধ‍্যবিত্তের ভালোবাসা আমাদের জীবনের বসন্তের দিনগুলো হয়  বনগাঁ লোকাল কিংবা শহরের গলিতে গলিতে , স্বপ্নের ফেরি করতে করতে কাটে। তোমরা যখন বান্ধবীর সাথে Romantic dating-এ, আমরা তখন মায়ের ঔষধ আর বোনের খুশি কিনতে ব‍্যস্ত। আমাদের ভালোবাসা শুধু বইয়ের পাতায়, কিংবা কোনো সিনেমার স্কিনেই আটকে থেকে যায়। তোমরা যখন Candle light dinner এ, আমরা দিনের শেষে এক কাপ চা আর একটা সিগারেটেই শহরের পথে পথে স্বপ্নের সন্ধান করি। ভালোবাসা আমাদের জীবনে এক পশলা বৃষ্টির মতো, শুধুই হৃদয়ের পরিতৃপ্তি হয় , সেই ভালবাসায় আমরা ভিজতে পারিনা। আমাদের ভালোবাসায় ভিক্টোরিয়া, গড়েরমাঠ নেই, আছে শুধু বিশ্বাসের একটুকরো মিষ্টি আলিঙ্গন। আমাদের ভালোবাসার কোনো দিন হয়না,  আমরা মূহুর্ত্তের ভালোবাসার অর্থও বুঝিনা। আমরা বুঝি দিনের শেষে যখন নিজের সাথে যুদ্ধ করতে করতে যদি হেরে যাবো, শুধু একটা বিশ্বাসের হাত। আমাদের ভালোবাসা শরীরের ভাষা বোঝে না, আমাদের ভালোবাসা মধ্যবিত্ত হয়ে হৃদয়ে সুপ্ত থাকতে চায়। মধ‍্যবিত্তের ভালোবাসা শরীর ও চুম্বনে নয়, ক্লান্ত জীবনে বেঁচে থাকার অবলম্বন। যখন চলার পথে অন্ধকারে পথ হ...