Posts
Showing posts from November, 2023
লুকোচুরি
- Get link
- X
- Other Apps
কলকাতা তিলোত্তমা এর পথে আবারও অনেক দিন পর ... এই শহরের বুক থেকে অনেক কিছু হারিয়ে গেছে আবার অনেক কিছু নতুন মহিমাতে মাথা তুলেছে। কিছু ভালো কিছু মন্দ এই নিয়ে পথ চলতে চলতে আজকে এই শহরকে আবার নতুন করে খুঁজতে এসেছি। এই দেখো কথায় কথায় আমার নামটাই বলতে ভুলে গেছি... আমি চঞ্চল বয়স ৩০ এর কোঠায়, পেশায় একজন ডক্টর, লোকের হৃদয় নিয়ে আমার কাজ কম্ম আর নেশায় ঘুরে বেড়াই। তাবলে সিরিয়াস মানুষ ভাববেন না, আমার কাজ অন্যের হৃদ্রয়ের সুপ্ত কথা গুলো কে ভাষায় প্রকাশ করা। একটা দুটো লেখাও লিখি তবে সেগুলো কে লেখা বলা যায় কিনা জানি না, ঠিক যেমন এই লেখাটা। কি লিখছি কোনো লিখছি তাও জানি না আর কেউ পড়বেই কিনা জানি না, তাও লিখছি.. কথা বলতে পারি না তাই লেখা দিয়েই মনের ভাব প্রকাশ করা আমার কাজ, এই দেখুন কথা বলতে পারি না বলে আবার সহানুভূতি দেখাবেন না। আমি জন্ম বোবা না, বছর পাঁচেক আগে একটা অ্যাকসিডেন্ট এর পর থেকে আর কথা বলতে পারি না কিন্তু মনের ভাষা প্রকাশ করতে পারি, এই যেমন এই মুহুর্তে এই লেখাতে প্রকাশ করবো। কথা না বলতে পারার দুঃখ আমার হয়নি কখনো আর দুর্বল হওয়া নিয়ে আমার বেশ আপত্তি আছে, male ego you know!! এবা...