লুকোচুরি
কলকাতা তিলোত্তমা এর পথে আবারও অনেক দিন পর ...
এই শহরের বুক থেকে অনেক কিছু হারিয়ে গেছে আবার অনেক কিছু নতুন মহিমাতে মাথা তুলেছে।
কিছু ভালো কিছু মন্দ এই নিয়ে পথ চলতে চলতে আজকে এই শহরকে আবার নতুন করে খুঁজতে এসেছি।
এই দেখো কথায় কথায় আমার নামটাই বলতে ভুলে গেছি...
আমি চঞ্চল বয়স ৩০ এর কোঠায়, পেশায় একজন ডক্টর, লোকের হৃদয় নিয়ে আমার কাজ কম্ম আর নেশায় ঘুরে বেড়াই।
তাবলে সিরিয়াস মানুষ ভাববেন না, আমার কাজ অন্যের হৃদ্রয়ের সুপ্ত কথা গুলো কে ভাষায় প্রকাশ করা।
একটা দুটো লেখাও লিখি তবে সেগুলো কে লেখা বলা যায় কিনা জানি না, ঠিক যেমন এই লেখাটা।
কি লিখছি কোনো লিখছি তাও জানি না আর কেউ পড়বেই কিনা জানি না, তাও লিখছি..
কথা বলতে পারি না তাই লেখা দিয়েই মনের ভাব প্রকাশ করা আমার কাজ, এই দেখুন কথা বলতে পারি না বলে আবার সহানুভূতি দেখাবেন না।
আমি জন্ম বোবা না, বছর পাঁচেক আগে একটা অ্যাকসিডেন্ট এর পর থেকে আর কথা বলতে পারি না কিন্তু মনের ভাষা প্রকাশ করতে পারি, এই যেমন এই মুহুর্তে এই লেখাতে প্রকাশ করবো।
কথা না বলতে পারার দুঃখ আমার হয়নি কখনো আর দুর্বল হওয়া নিয়ে আমার বেশ আপত্তি আছে, male ego you know!!
এবার আসি আমার গল্পে, যার জন্যে লিখতে বসা.......
এই শহরের বুকে অনেক হারিয়ে যাওয়ার গল্প গুলোর মতো করে একদিন সেও চলে গেছিলো,
শুধু বলে গেছিলো ভালো থাকবেন আর একটা দমকা হাওয়ার মতো মিষ্টি পারফিউম এর সুবাস বাতাসে ভাসিয়ে পেছনে ফেলে গেছিলো কিছু মুহূর্তের পরিচয় গুলো।
শুধুমাত্র ওইটুকু সময়ের মধ্যে আমার থেকে অনেক কিছু নিয়ে গেলো আর দিয়ে গেলো তার দ্বিগুণ।
মুহূর্তের দমকা হাওয়ায় তার চোখের কাজলের নিচে জলের ঝিকিমিকি আর কপালের টিপের পাশ দিয়ে উড়ে যাওয়া চুলের উপর বিকালের রৌদ্রের খেলা দেখতে দেখতে এক লহমায় সব স্তব্দ হয়ে যায়,
আর আমরা আমাদের নিজের তৈরি খেলায় আমরা নিজেরাই হেরে যাচ্ছি।
দূরে শহরের বুকে ব্যস্ত জনতার কোলাহল আর আমার নিজের হৃদয়ে তখন ভাঙ্গা গড়ার এক আমৃত্যু খেলা চলছে।
পাশে এক প্রেমিক তার প্রেমিকা কে পড়ে শোনাচ্ছে জীবনানন্দের সুরঞ্জনা কবিতা....
"সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো;
পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;
কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো;
গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন
শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে
কী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।
বয়স বেড়েছে ঢের নরনারীদের
ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো;
তবুও সমুদ্র নীল; ঝিনুকের গায়ে আলপনা;
একটি পাখির গান কী রকম ভালো।
মানুষ কাউকে চায়— তার সেই নিহত উজ্জ্বল
ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল।
মনে পড়ে কবে এক তারাভরা রাতের বাতাসে
ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে
উতরোল বড়ো সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে
তবুও কাউকে আমি পারিনি বোঝাতে
সেই ইচ্ছা সঙ্ঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়,
আরো আলো: মানুষের তরে এক মানুষীর গভীর হৃদয়।
যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা
মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে
ভূমধ্যসাগরলীন দূর এক সভ্যতার থেকে
আজকের নব সভ্যতায় ফিরে আসে;
তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল
দেহ দিয়ে ভালোবেসে, তবু আজ ভোরের কল্লোল।
"
দূরে এক পশলা বৃষ্টি শহরের হৃদয়ের অলিন্দে ঘনিয়ে আনছে এক মিষ্টি সিগ্ধতা আর এই শহরের বুকে আমার মত কেউ একই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে ...জীবন গল্প নাকি গল্পই জীবন??
হারিয়ে যাওয়ার নামই ভালবাসা নাকি ভালোবেসে হারিয়ে যাওয়াই ভালোবাসা।।
ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে শহরের বুকে আচমকা আবারও খুঁজে পাওয়া সেই হারিয়ে যাওয়া এক পশলা বৃষ্টিকে।
চোখে চশমার ফাঁকে একরাশ অন্ধকার আর ভিজে শাড়ির আঁচলের স্পর্শ দিয়েে আমার পাশ দিয়ে হেঁটে চলে গেলো কিন্তু আমার এই ভাষাহীন হৃদয়ের কষ্ট আর আমার চোখের জল কোনোটাই তার অন্ধকার দুনিয়াতে পৌঁছালো না।
তার দুচোখের কাজলের মায়ার মাঝে যে এক সমুদ্র অন্ধকার সেখানে থেমে গেলো আমাদের পেছনে ফেলে আসা দশটি বছর। শুধু এই লুকোচুরির মাঝে বাতাসে মিষ্টি পারফিউমের এক সুবাস খেলে গেলো।
Comments
Post a Comment