শিউলির সুবাস
শিউলি ঝড়া শরতের সকালে কত মায়া জড়ানো শিউলিগুলো আমাদের পিছনে ফেলে আসা মূর্হুতের মতো একটু একটু করে ঝড়ে পড়ছে। শরতের মিষ্টি হাওয়া যদি জীবনের ছিহ্ন সুতোগুলো আরও একবার জুড়ে দিত, তাহলে হাজারো দুঃখ, বিরহ আর বিয়োগের মাঝেও জীবনের ডায়েরীর পাতাতে খুশির লহর লেখা হতো। কিছু হারিয়ে যাওয়া মূর্হুতের মাঝেও যখন ভালোবাসার উষ্ণ পরশ লাগে, তখন হয়তো পাতা ঝড়ার মরশুমের মাঝেও এক রঙের খেলা চলে। এমনই এক শিশিরে ভেজা শরতের সকালে হাতে একরাশ শিউলি নিয়ে প্রথমবার অমি শুভতমার পাতা ঝড়া জীবনে আসে। শুভতমা আজ হাসপাতালের বেডে বসে বাইরের দিকে তাকিয়ে পিছনে ফেলা আসা সময়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে একগুচ্ছ শিউলির মিষ্টি সুবাসে, শুভতমা আরও কিছুদিন বেঁচে থাকবার স্বপ্ন দেখে। হঠাত এক ঝলকে শুভতমার চোখের সামনে ভেসে ওঠে, অমি লাল-পাড়ের সাদা শাড়ি নিয়ে হাজির শুভতমার বাড়িতে। বাইরে অষ্ঠমীর পুষ্পাঞ্জলির মন্ত্রে এক স্বর্গীয় বাতাবরণে অমি প্রথমবার শুভতমার কপালে স্নেহ চুম্বন করে। শুভতমা চোখ নিচু করে বলে, কিরে ওমন করে কি দেখছিস? আমাকে ভালো লাগছেনা, না ?
অমি প্রথমবার শুভতমার হাতে হাত রেখে বলে ছোট্ট বেলায় মাকে যখন দেখতাম অষ্ঠমীর সকালে লাল-পাড় সাদা শাড়ি পড়ে অঞ্জলি দিতে যেত, মাকে যতটা মিষ্টি লাগতো, তোকে ঠিক ততটাই মিষ্টি লাগছে। তোর হাতের কঙ্কনের মিষ্টি আওয়াজে আমার মায়ের আদরের অমি ডাক শুনতে পেলাম। তোর দুচোখের সরলতার মধ্যে মায়ের দুচোখ দেখতে পায়। এই মূর্হুতগুলো আমাদের জীবনের সাতসুরের এক সুর হয়ে সারাজীবন ধ্বনিত হবে। শুভতমা অমির চোখের আড়ালে অমিকে দেখে, নীল পাঞ্জাবী আর ওর মুখের মিষ্টি হাসিতে এক মায়াময় প্রেমিকের মতো তার জীবনে এক পশলা বৃষ্টির সিন্ধতা নিয়ে এসেছে। উৎসবের এই চারদিন যখন আনন্দের রোশনায় মুখরিত তখন অমি মনে মনে দুর্গতিনাশিনীর কাছে শুভতমার প্রাণভিক্ষা চায়। অমি মনে প্রাণে শুভতমাকে ক্যান্সারের শেষ স্টেজ থেকে ফিরিয়ে আনতে চাইছে, আর শুভতমার একটাই স্বপ্ন শুধু অমির হাতে হাত রেখে শেষ কয়েকটা দিন কাটিয়ে দেয়। তিলোত্তমা কলকাতা যখন হাজারো বিষাদ আর মৃত্যুর পদলেহন উপেক্ষা করে আবার উৎসবে মেতে উঠেছে। হঠাত দূরে কোথাও ঢাকের আওয়াজে অমি -এর শেষ কথা গুলো শুভতমার মনে ভেসে উঠে। শুভতমার বেঁচে থাকবার শেষ সম্বল অমি করোনার করালগ্ৰাসে শরতের পাতার মতো ঝড়ে পড়েছে। শুভতমা আছও স্বপ্ন দেখে বেঁচে থাকবার। আর শুধু বেঁচে থাকতে চায় অমির জন্যে। অমির অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করবার জন্য। সে অমির শেষ ইচ্ছামতো কোনো এক শারদ প্রভাতে ঘর হারা পথশিশুদের জন্য এক নতুন স্কুল তৈরী করবে। সেই স্কুল হবে অমি আর শুভতমার ভালোবাসার আলিঙ্গন। অমির এই ইচ্ছেটুকু শুভতমাকে এখন বাঁচিয়ে রেখেছে। আজ বিজয়ার শেষলগ্নে হাসপাতালের বেডে কালকের শেষ কেমোর জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। দূরে কোথাও থেকে শিউলির মিষ্টি সুবাস শুভতমাকে অমির স্বপ্নে বিভোর করে দেয়।
ভালোবাসা জীবনের প্রতি মূর্হুতে আমাদের আবারও নতুন ভাবে বেঁচে থাকবার সাহস যোগায়। সকল অন্ধকারের মাঝেও শারদউৎসবে সকলের জীবন আবারও শিউলির মিষ্টি সুবাসে সুবাসিত হয়ে উঠুক। হতাশার মাঝেও এক আশার আলো ছড়িয়ে পড়ুক সকলের হৃদয়ে।
কলমে
হারাধন অধিকারী
Comments
Post a Comment