বিপ্লবীর চিঠিতে
১৭.০৬.১৯২৯ প্রিয় মিতা , আজ মৃত্যু আমার শিওরে কড়া নাড়ছে। আজ আমি তোমাকে স্বপ্নে একবার দেখতে চাই। আজ ১০ বছর আমি তোমাকে দেখিনাই। আমি জানি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না ! আর কয়েক ঘন্টার মধ্যেই আমার ফাঁসির হুকুম মঞ্জুর হবে। আমি জানিনা কোনোদিন তোমার কাছে এই চিঠি পৌছেবে কিনা। তুমি আমাকে সারাজীবন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গেলে , আমি তোমাকে শুধুই বেদনার অশ্রুই অঞ্জলি...