বিপ্লবীর চিঠিতে

                                                                                                  ১৭.০৬.১৯২৯

 

 প্রিয় মিতা ,

      আজ মৃত্যু আমার শিওরে কড়া নাড়ছে।  আজ আমি তোমাকে স্বপ্নে একবার দেখতে চাই।  আজ ১০ বছর আমি তোমাকে দেখিনাই।  আমি জানি তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না ! আর কয়েক ঘন্টার মধ্যেই আমার ফাঁসির হুকুম মঞ্জুর হবে। আমি জানিনা  কোনোদিন তোমার কাছে এই চিঠি পৌছেবে কিনা। তুমি আমাকে সারাজীবন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গেলে , আমি তোমাকে শুধুই বেদনার অশ্রুই অঞ্জলি দিয়ে গেলুম। আমার এই জীবনে যে ভালোবাসা আমি তোমাকে দিতে পারলাম না , তা আগামী সাত জনমে তোমাকে ভালোবাসলেও তোমার ভালোবাসার কাছে আমি ঋণী রয়ে যাবো। আজও মনে পরে , কী অসাধারণ ভাবে তুমি তোমার ভালোবাসা আমার দেশমাতৃকার কাজের জন্য তুমি বিসর্জন দিয়েছিলে। যদি স্বাধীন দেশের ইতিহাস আমাকে মনে রাখে , তাহলে তোমার এই আত্মবলিদানও মনে রাখবে। তুমি চাইলেই আমাকে বেঁধে রাখতে পারতে তোমার আঁচলে , তুমিও তোমার সকল অধিকার আমার কাছে দাবি করতে পারতে। তুমি যদি সেদিন আর পাঁচটা মেয়ের মতো শুধুমাত্র শরীরের বন্ধন দিয়ে বাঁধতে চাইতে তাহলে আজ আমি আমার দেশ মায়ের নাম নিয়ে হাসতে ফাঁসির জন্য অপেক্ষা করতে পারতাম না। তুমি  শুধু আমাকে ভালোবাসাই দাওনি , তুমি আমাকে মুক্তি দিয়েছো। আমার আজও তোমার মুখের মিষ্টি হাসি আর আমার দেশমায়ের চোখের জল আমি দুটোই দেখেছি। কিন্তু তোমার মুখের মিষ্টি হাসি আমার  দেশ মায়ের প্রতি ভালোবাসা সহস্রগুণ বাড়িয়ে দিয়েছে। এখন গির্জার ঘড়িতে রাত্রি ২ টো বাজে। আমার হাতে আরো ৪ ঘন্টা সময় আছে। আমি আমার সারাজীবন দেশমায়ের জন্য দিয়েছি তোমার কিন্তু এই ৪ টা ঘন্টা আমি শুধুই তোমাকে দিতে চাই। 

                                                       ইতি

                                               ফণীভূষণ ব্যানার্জী

                                      (আন্দমান সেলুলার জেল , আন্দামান )

                                                                                                  continue .......

Comments

Popular posts from this blog

শিউলির সুবাস

লেন্স