Antore antore
ফোনের শব্দে ঘুম ভেঙে যায় অভ্র'র। ঘুম চোখে ফোন তুলে নিতেই চমকে ওঠে- পিয়ালী'র ফোন। এত সকালে পিয়ালী! কি ব্যাপার! কোনো বিপদ আপদ হোলো না তো? একরাশ উৎকন্ঠা নিয়ে ফোন রিসিভ করতেই অন্য প্রান্তে পিয়ালী'র কাঁপা কাঁপা গলাঃ -খুব বিপদে পড়ে গেছি অভ্র। আমি আমরি তে। তুই একবার আসতে পারবি আমরি নাম শুনে চমকে ওঠে অভ্র, গলায় একরাশ উৎকন্ঠাঃ - আমরি তে কেন? কার কি হয়েছে? -মা বোধহয় আর বাঁচবে না অভ্র। কয়েকদিন ধরেই বুকে অল্প ব্যাথা ব্যাথা করছিল। বয়স হয়েছে, ভেবেছিলাম গ্যাস অম্বল। কাল মাঝরাতে হঠাৎ শ্বাসকষ্ট। আর বুকে যন্ত্রণা। দেরি না করে কোনো রকমে আমরি তে নিয়ে এসেছি। মা মারা গেলে আমি কি নিয়ে বাঁচবো অভ্র? মা ছাড়া তো আমার কেউ নেই। কান্নায় ভেঙে পড়ে পিয়ালী। ভরসা দেওয়ার চেষ্টা করে অভ্রঃ -এখনি এত ভেঙ্গে পড়িস না। সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। -তুই একবার আসতে পারবি? -আমি এখুনি আসছি। ফোনটা রেখে ঘড়ি দেখে অভ্র। ভোর পাঁচটা। ব্রাশ করে তাড়াতাড়ি তৈরী হয়ে নেয় অভ্র। একটা উবের বুক করে। প্রায় পনেরো মিনিট মত লাগবে গাড়ি আসতে। পাশের ঘরে মা ঘুমাচ্ছে। মা কে ডেকে তোলেঃ -মা, আমি একটু বেরোচ্ছি। দরজাটা দিয়ে দিও -এত সকালে আবার কোথ...