Covid এর সময় এর পাকামি

                                                      Online শিক্ষাব্যবস্থা

এখন  আমরা সবাই বুজতে পারছি online শিক্ষাব্যবস্থাই ভারত তথা  সারাবিশ্বের ভবিষ্যৎ। ক্লাসরুম শিক্ষাব্যাবস্থা বিকল্প পথ এই করোনা মহামারী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। হয়তো এই বিকল্প শিক্ষাব্যাবস্থাই আমাদের ভবিষ্যতের পথ দেখাবে কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্ম কি কোথাও আমাদের পুরানো শিক্ষাব্যাবস্থা কে miss করবে না !
আমরা সকলেই নতুন কে স্বাগত করতে প্রস্তুত কিন্তু classroom এর মধ্যে বসে আমরা যা যা শিখেছি, আমাদের ভবিষ্যত প্রজন্ম কি সেগুলো online ক্লাস বা কোনো বই/electronic book থেকে শিখতে পারবে ? আমার ভয় হয় , আমাদের পরবর্তী প্রজন্ম অনলাইন  শিক্ষকদের অতটা সন্মান করবে বা তাদের থেকে অতটা উৎসাহিত হবে ? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি আমার জীবনে কিছু শিক্ষক না আসতেন তাহলে হয়তো আমার অনেক জানা এবং শিক্ষা অসম্পূর্ণ থেকে যেত। যদি ক্লাসরুম শিক্ষা না থাকে , তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কী জানতে পারবে , বন্ধুদের মধ্যে টিফিন ভাগ করে খাওয়ার মজা? তারা কি কোনোদিন বুঝবে লাস্ট বেঞ্চের সেই সব মজার দিনগুলোর কথা? স্কুল শেষে বন্ধুর হাত ধরে বাড়ি ফেরবার কথা ?
হয়তো আমাদের শিক্ষাব্যাবস্থা electronically হয়ে যাবে , আমাদের শিক্ষকরাও modern হয়ে Power Point presentation নিয়ে ZOOM video তে ক্লাস নিতে চলে আসবেন কিন্তু কোথাও কী সেই শিক্ষক -ছাত্রের যে ভীতিপূর্ণ শ্রদ্ধার এক মিষ্টি সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। কোনোদিন কী কোনো online শিক্ষক কোনো ছাত্রের বাড়ির কথা জিজ্ঞসা করবে। কোনো ছাত্র সারাদিন না খেয়ে থাকলে তার পকেটে ২০ টাকা দিয়ে বলবে যা কিছু খেয়ে নে। কোনো online teacher কি কোনো দিন ছাত্রের সাথে টিফিনের সময় তাদের সাথে ফুটবল খেলতে মাঠে নামবে ?
এইসব প্রশ্নের উত্তর জানা নেই। শুধু এই টুকু জানি হয়তো আমরা যে গুলো পেয়েছি আমাদের ভবিষ্যত প্রজন্ম তার অনেকটাই miss করবে।
আমাদের শৈশব টাকে রঙ্গিন করে তুলবার জন্য আপনাদের অনেক অনেক ধণ্যবাদ। আশাকরি আপনারা  সকলে খুব ভালো থাকুন। চলো সকলে মিলে আমাদের সেইসব teacher একবার জিজ্ঞসা করি তারা কেমন আছেন এই   Lock-Down এর সময়ে।

                 কলমে....
            হারাধন অধিকারী

Comments

Popular posts from this blog

শিউলির সুবাস

লেন্স