দুভিক্ষের সেকাল একাল
দুভিক্ষের সেকাল একাল
কদিন ধরেই স্কুলে পড়া বাংলা কবিতা গুলো বারবার মনে পড়ছে। কবিতা গুলোর প্রেক্ষাপট আজ আর মনে নেই ,শুধু কবিতার কিছু লাইন আজও মনে রয়ে গেছে। আজ যদি একটু বিনোদন ,dalggona coffee ,TikTok vs Youtube থেকে চোখ সরিয়ে একটু বাস্তবের মাটিতে তাকায় যেন মনে হচ্ছে কেউ সেই কবিতার এক একটা দৃশ্যপট তৈরী করছে। ভারতবর্ষের নগর থেকে প্রান্তরে চোখ রাখলে প্রেমেন্দ্র মিত্রের মতো আমরাও লিখতে ইচ্ছা করছে -
'নগরের পথে পথে দেখেছো অদ্ভুত এক জীব
ঠিক মানুষের মতো
কিংবা ঠিক নয়
যেন তার বঙ্গ চিত্র বিদ্রুপ বিকৃত !'
ট্রেন লাইনে পড়ে থাকা রক্তমাংসে এক হয়ে যাওয়া মৃতদেহ আর শুকানো রুটিগুলো দেখে আমরাও চিৎকার করে বলতে ইচ্ছা করছে -
' রক্ত নয় ,মাংস নয়
নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা
মানুষের সৎভাই চাই শুধু ফ্যান '
ক্ষুধাতুর শিশু যখন তার মায়ের কাছে এক টুকরো রুটি খেতে চাই আর মায়ের সেই শুকানো মুখ দেখে আর রাস্ট্র নায়কদের বড়ো বড়ো ভাষণ শুনে কবি সুকান্তের সেই লাইনটা বার বার মনে পড়ছে -
' পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি '
এই নাটকের চিত্রপট দেখে চোখ বন্ধ করে সেই শিশুটাকে ডাকতে ইচ্ছা করছে যার সাহস ছিল প্রশ্ন করবার -
' রাজা , তোর্ কাপড় কোথায় ?'
সেই শিশুই একমাত্র আমাদের রাষ্ট্রনায়কদের মনে করিয়ে দিতে পারবে -
' মানুষের সৎভাইচাই শুধু ফ্যান ;
তবু যেন সভ্যতার ভাঙ্গে নাকো ধ্যান ;
একদিন এরা বুঝি চোষেছিলো মাটি '
আজ বারবার মনে হচ্ছে আমাদের বাস্তবের ভারতবর্ষেও সেই একই চিত্রপট তৈরী হতে চলেছে তাই প্রেমেন্দ্র মিত্রের ভাষাতেই বলতে ইচ্ছা করছে -
' রাজপথে এই সব কচি কচি শিশুর কঙ্কাল -
মাতৃস্তনহীন ,
দধীচির হাড় ছিল এর চেয়ে
আরো কী কঠিন ?'
কলমে.....
হারাধন অধিকারী
Comments
Post a Comment