শিউলির সুবাস
শিউলি ঝড়া শরতের সকালে কত মায়া জড়ানো শিউলিগুলো আমাদের পিছনে ফেলে আসা মূর্হুতের মতো একটু একটু করে ঝড়ে পড়ছে। শরতের মিষ্টি হাওয়া যদি জীবনের ছিহ্ন সুতোগুলো আরও একবার জুড়ে দিত, তাহলে হাজারো দুঃখ, বিরহ আর বিয়োগের মাঝেও জীবনের ডায়েরীর পাতাতে খুশির লহর লেখা হতো। কিছু হারিয়ে যাওয়া মূর্হুতের মাঝেও যখন ভালোবাসার উষ্ণ পরশ লাগে, তখন হয়তো পাতা ঝড়ার মরশুমের মাঝেও এক রঙের খেলা চলে। এমনই এক শিশিরে ভেজা শরতের সকালে হাতে একরাশ শিউলি নিয়ে প্রথমবার অমি শুভতমার পাতা ঝড়া জীবনে আসে। শুভতমা আজ হাসপাতালের বেডে বসে বাইরের দিকে তাকিয়ে পিছনে ফেলা আসা সময়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে একগুচ্ছ শিউলির মিষ্টি সুবাসে, শুভতমা আরও কিছুদিন বেঁচে থাকবার স্বপ্ন দেখে। হঠাত এক ঝলকে শুভতমার চোখের সামনে ভেসে ওঠে, অমি লাল-পাড়ের সাদা শাড়ি নিয়ে হাজির শুভতমার বাড়িতে। বাইরে অষ্ঠমীর পুষ্পাঞ্জলির মন্ত্রে এক স্বর্গীয় বাতাবরণে অমি প্রথমবার শুভতমার কপালে স্নেহ চুম্বন করে। শুভতমা চোখ নিচু করে বলে, কিরে ওমন করে কি দেখছিস? আমাকে ভালো লাগছেনা, না ? অমি প্রথমবার শুভতমার হাতে হাত রেখে বলে ছোট্ট বেলায় মাকে যখন দেখতাম অষ্ঠমীর সকালে লাল-পাড় সাদা শাড়ি...
Comments
Post a Comment