পড়ন্ত বিকেল
দুকাপ কফির ধোঁয়া ওঠা বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে, ব্যস্ত জীবনের ভিড়ে হেঁটে যাওয়া।
কিছু না বলা কথা আর এক ঝাঁক ব্যস্ত অভিমানের মাঝে স্নেহ স্পর্শ।
দূরে কোনো এক মন্দিরে আরতির ঘণ্টা আর এক রাশ গাড়ির শব্দের মাঝে, হাতের সাথে হাত মিশিয়ে হারিয়ে যাওয়া।
আর সময়ের মাপকাঠিতে আবার নিজেদের নতুন করে খুঁজে পাওয়া।
বৃষ্টির ঝমঝম শব্দে কফির কাপে এক চুমুক আর দুচোখের গভীরে হারিয়ে যাওয়ার ভিতু আস্ফালন।
হাতের উপর হাত রেখে এগিয়ে, খুঁজে পাওয়া পেছনে ফেলে আসা সকল রাগ দুঃখ অভিমান।
অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া দুটো হাত আর এক রাশ ভালোবাসা।
✍️ হারাধন
(লেখাটি নিছকই কল্পনার উপর আধারিত এর সাথে কোনো বাস্তবের মিল নেই)
Comments
Post a Comment