এ কেমন দেশ আমরা বানাচ্ছি?

 

যেখানে ধর্মের নামে আমরা একে অপরের সাথেই মারামারি করছি?

ধর্মের সারমর্ম আমরা ভুলে গিয়ে মিথ্যে ধর্মান্ধতার অন্ধকারে নিজেদের নিম্মজিত করছি !

ধর্ম প্রত্যেকের একান্ত ব্যক্তিগত অনুভূতি সেখানে রাজনীতির কাদা জল মিশিয়ে ধর্মের পবিত্রতাকে কলুষিত করে নিজেদের চরম অধার্মিকতার পরিচয় দিচ্ছি !

সকল ধর্মের গভীর অন্তর্নিহিত অর্থ যেখানে ভালোবাসা সেখানে হিংসার করালগ্ৰাসে ধর্মের পবিত্রতাকে আমরা দুপায়ে মাড়িয়ে রক্তের লোলুপতায় আমরা নিজেরাই নিজেদের ধর্মের চরম পবিত্রতাকে নষ্ঠ করতে উদগ্ৰীব। 

আমাদের ধর্ম এতটাও সূক্ষ্ম না যে ফুলে আঘাতে আমাদের ধর্ম মূর্ছা যাবে। 

নিজের ধর্মকে বড়ো করে দেখিয়ে আর যাইহোক নিজেকে ধার্মিক বলে পরিচয় দেওয়া যায় না। ধর্ম মানুষকে সহানুভূতিশীল হতে শেখায়, ধর্মান্ধতা মানুষের মনের কলুষিতাকে সকলের সামনে তুলে ধরে। ধর্মের পবিত্র অনুভূতি সকলকে আপন করে নিতে শেখায় আর হিংসা নিজের রাস্তা বেছে দূরে সরে যায়। 

ধর্মের নামে মিথ্যে ধর্মান্ধতার অন্ধকারে ডুবে ধর্মের ধ্বজা উড়ানো যায় না। আর কোনো ধর্ম কাউকে আঘাত করতে শেখায় না। যেখানে ধর্মের সুবাস আছে সেখানে হিংসার কোনো ‌জায়গা নেই। 

ধর্মের নামে লড়াই করার আগে নিজের ধর্মকে অনুভব করা উচিত।‌আর ধর্মের এই সহমর্মিতা আমাদের দেশের সুবাস, সেই সুবাস কে রাজনীতির ধর্মান্ধতায় কলুষিত করে নিজেদের ভ্রাতৃত্ববোধকে চিতায় তুলে ভস্মীভূত করে আর যায় হোক ধর্মের বীজ বোপন করা সম্ভব না।‌

আমরা বারবার গর্ব করি আমাদের দেশের বিভেদের মাঝের ঐক্যের জন্য, আমরা এই ধর্মের নামে মিথ্যা রক্তপাত আর লোলুপতার ভারতবর্ষের ছবিতে নিজেদের সমাজের সামনে তুলে ধরতে চাই না। আমরা সারা বিশ্বের কাছে আমাদের দেশের এই ছবি দেখাতে চাই না। নিজের ধর্মকে আগে ভালো করে অনুভব করতে হবে তাহলে আর ধর্মের নামে মিথ্যা লড়াই করে আমরা একে অপরকে রক্তাত্ব করবো না। ধর্মের সুবাসে সকল ধর্মের অন্ধতা কেটে আবার ভ্রাতৃত্বের ছায়ায় দেশ আবার শান্ত হবে। আমরা সময়ের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আরো সামনে এগিয়ে যাব আর ধর্ম হবে আমাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি।

✍️ হারাধন 


"लोग टूट जाते हैं एक घर बनाने में तुम तरस नहीं खाते बस्तियाँ जलाने में "- बशीर बद्र


What kind of country are we building?

Where are we fighting with each other in the name of religion?

Forgetting the essence of religion, we are immersing ourselves in the darkness of false bigotry!

Religion is everyone's personal feeling. By mixing the mud and water of politics there, we are defiling the sanctity of religion and showing our extreme ungodliness!

Where there is a deep-seated meaning of all religions, where there is love, there is no place for violence.

Our religion is not so subtle that our religion will faint with the blows of the flower.

By exaggerating one's own religion, however, one cannot identify oneself as pious.  Religion teaches people to be sympathetic, bigotry exposes the corruption of human mind in front of everyone. 

The sacred feeling of religion teaches everyone to adopt and violence goes its own way.

The flag of religion cannot be flown by drowning in the darkness of false bigotry in the name of religion.  

No other religion teaches to hurt anyone. Where there is the fragrance of religion, there is no place for violence.

Before fighting in the name of religion, one should feel one's own religion.

And this sympathy of religion is the fragrance of our country.

We are proud again and again for the unity in the midst of the divisions of our country, we do not want to present our society in the image of false bloodshed and greed in the name of this religion.  

We do not want to show this picture of our country to the whole world.  We have to feel our religion well first, then we will not kill each other by fighting falsely in the name of religion.  In the fragrance of religion, the blindness of all religions will be cut off and the country will be peaceful again in the shadow of brotherhood.  Over time we will move forward with the help of science and technology and religion will be our very personal feeling.

 ✍️ Haradhan


 "People break down in building a house, you don't feel sorry for burning settlements" - Bashir Badr

Comments

Popular posts from this blog

শিউলির সুবাস

লেন্স