নাপকিন স্টোরি

 "কোনো এক বিদেশি মায়াবী নগরীর রেস্তোরাঁর বসে, নাপকিন লেখা কিছু অনুভূতি। ভালো লাগলে ভালো "

       *********************


বড় হতে চাওয়া আর বড় হয়ে গেছি এই টুকু বুঝে ওঠার মাঝের যে সময় টুকু আমরা পার করেছি, সেই টুকু সময়ই আমাদের জীবনের সবথেকে মূল্যবান সময়। যখন আমাদের মন, আকাশ ছুঁয়ে ফেলার স্বপ্ন পিছনে ফেলে কাগজের উড়োজাহাজেই খুশি খুঁজতে চেয়েছে। বাবার কাছে হাজার হাজার টাকা নিয়ে নষ্ট করা থেকে যখন নিজের আয় করা একশো টাকা মা - এর হাতে তুলে দিয়ে এক অনন্য অনুভূতি অনুভব করেছে। এই টুকু সময়ের মাঝে আমরা জীবনের সেই সকল সত্য অনুভব করেছি যা আমাদের স্কুল,কলেজের হাজারো শিক্ষক আর তাদের জটিল সিলেবাস শেখাতে পারেনি। এই ছোট্ট সময়ে আমরা পিছনে ফেলে এসেছি হাজারো সম্পর্কের বন্ধন, চা - এর দোকানের আড্ডা , প্রাণ খুলে কথা বলা, আর কিছু প্রিয় বন্ধুকে। ভালোবাসার মানুষের কাছে আদরের চেয়ে দুদন্ড সময় চেয়ে মনের কথা বলতে চাওয়ার আবদার বেশি। সময়ের যাঁতাকলে পরে প্রাণের মানুষের থেকে শুধু একটু একটু দূরে গেছি  আর পেছনে ফেলে গেছি কিছু সম্পর্ক, ভালোবাসা আর কিছু সুখের মুহুর্ত। আর নিজের অজান্তেই একদিন অনুভব করেছি বড় হয়ে গেছি । আকাশে ডানামেলে উড়তে চাওয়ার মিষ্টি স্বপ্ন, আজ সময়ের মায়াজাদুতে সেই পাখিটাকে আজ দায়িত্ব আর কর্তব্যের পিঞ্জরে আষ্টেপিষ্টে জড়িয়েছে। আর আমি কবে বড় হবো সেটা ছেড়ে আজ আবার মন শৈশবে ফিরে যেতে চাইছে।


✍️ হারাধন

Comments

Popular posts from this blog

শিউলির সুবাস

লেন্স